রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতাকে গুলি করে হত্যায় মামলা

মনজুর হোসেন। ছবি : সংগৃহীত
মনজুর হোসেন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মনজুর হোসেন খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার (৮ অক্টোবর) রাত দেড়টার দিকে মনজুরের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, বালু ও জমির ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে একটি পক্ষ তাকে খুন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাস্ক পরা দুর্বৃত্তদের গুলিতে মনজুর হোসেন নিহত হন। রোববার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সীমান্তবর্তী শ্মশান এলাকায় এ ঘটনা ঘটে। মনজুর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফারুক আহমেদের বাড়ির বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ জানায়, ঘটনাস্থলে মনজুরের সেনিটারি তৈরির দোকান এবং বালু বিক্রির প্রতিষ্ঠান রয়েছে। দুপুরের দিকে তিনিসহ পৌরসভার সৈয়দবাড়ি এলাকার মো. সেকান্দর নামের এক ব্যক্তি সেখানে বসে কথা বলছিলেন। এ সময় কয়েকজন মুখে মাস্ক পরে এসে তাদের ওপর হামলা চালালে সেকান্দর পালিয়ে যান। অন্যদিকে মনজুরকে মারধর করে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

১০

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

১১

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১২

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৩

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

১৪

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১৫

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১৬

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১৭

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৯

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

২০
X