নুরসাদ আমিন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০:৫৩ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

৭-১: এক পরাজয়, এক জাতির কান্না

সেই আলোচিত ম্যাচের কিছু মুহূর্ত। ছবি : সংগৃহীত
সেই আলোচিত ম্যাচের কিছু মুহূর্ত। ছবি : সংগৃহীত

আজ ৮ জুলাই—একটা তারিখ, যা শুনলেই অনেক ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীর গলা শুকিয়ে আসে, হৃদয় ভার হয়ে ওঠে। কারণ, এই দিনেই, আজ থেকে ঠিক ১১ বছর আগে, বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরাওয়ে, ব্রাজিল জাতীয় ফুটবল দল নিজভূমে মুখ থুবড়ে পড়েছিল জার্মানির বিপক্ষে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলের সেই পরাজয় ইতিহাসে শুধু একটি ম্যাচ নয়; বরং ব্রাজিল ফুটবলের সবচেয়ে গভীর ও নির্মম ট্র্যাজেডি।

ব্রাজিল ফুটবলের ইতিহাসে বহু জয়ের গল্প আছে, বহু রঙিন অধ্যায়। কিন্তু মিনেইরাওয়ের সে রাত যেন সব আলো নিভিয়ে দিয়েছিল। নেইমার ইনজুরিতে ছিটকে গেছেন কোয়ার্টার ফাইনালে, অধিনায়ক থিয়াগো সিলভা সাসপেনশনে। তারপরও ব্রাজিলিয়ানরা বিশ্বাস করেছিল—কারণ তারা ব্রাজিল! কারণ এটা তাদের ঘরের মাঠ, তাদের স্বপ্নের মঞ্চ! আর সেই স্বপ্ন ছিল ঘরের মাঠে হেক্সা জয়।

কিন্তু মাঠে যা ঘটেছিল, তা ছিল ভয়াবহ।

মাত্র ২৯ মিনিটে ৫-০! থমাস মুলার শুরু করেছিলেন, তারপর একে একে ক্লোসা (ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা হয়ে ওঠেন সে ম্যাচেই), খেদিরা এবং টনি ক্রুসের জোড়া গোলে ভেঙে পড়ে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে শার্লে আরও দুটো গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৭-০। শেষদিকে ব্রাজিলের হয়ে অস্কার একটি গোল করলেও সেটা যেন ক্ষতচিহ্নের ওপর মলম নয়; বরং তাচ্ছিল্যের টিপ্পনী।

অবাক চোখে তাকিয়ে লুইজস্টেডিয়ামে ৫৮ হাজার দর্শকের অধিকাংশই তখন নিঃশব্দ। কেউ কাঁদছেন, কেউ অবিশ্বাসে তাকিয়ে আছেন স্কোরবোর্ডের দিকে। আর টিভির সামনে কোটি কোটি মানুষ নীরবতা ভেঙে ফেলছে আহাজারিতে। অনেকের চোখে পানি, কেউ আবার ভাবছেন—এটা কি স্বপ্ন, না দুঃস্বপ্ন?

মেনেই নিতে পারছিলেন না ব্রাজিলের খেলোয়াড়রাএই ম্যাচটির নামকরণ হয় ‘মিনেইরাও ট্র্যাজেডি’—স্থানীয় ভাষায় ‘Mineiraço’। ঠিক যেমন ১৯৫০ সালে উরুগুয়ের বিপক্ষে মারাকানার সেই হার ছিল ‘Maracanazo’।

বিশ্ব ফুটবলের ইতিহাসে এমনভাবে ভেঙে পড়া কোনো স্বাগতিক দেশের জন্য অবিশ্বাস্য। ব্রাজিল, যারা পেলে-রোমারিও-রোনালদোদের দেশ, তাদের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তকমা যেন মুহূর্তেই ধুলায় লুটিয়ে পড়ে। স্কলারির দলের রক্ষণভাগ, মানসিক প্রস্তুতি এবং আক্রমণে কোনো পরিকল্পনা না থাকা, সবই এক ভয়ানক আত্মধ্বংসে পরিণত হয়।

সেই ম্যাচের সবচেয়ে বিখ্যাত ছবিএরপরের এক দশকে ব্রাজিল দল চেষ্টা করেছে নিজেদের গুছিয়ে নিতে। তিতের কোচিংয়ে কিছু সাফল্য এলেও বিশ্বকাপে আর সেই দাপট তারা ফিরে পায়নি। ২০১৮-তে বেলজিয়ামের কাছে কোয়ার্টারে হার, ২০২২-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি ট্র্যাজেডি—সব যেন মিনেইরাওয়ের দগদগে ক্ষতের পুনরাবৃত্তি।

তবে সব ধ্বংসের মধ্যেও আশার আলো থাকে। নতুন প্রজন্মের হাতে এখন ব্রাজিল ফুটবলের পতাকা। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাচেতা কিংবা বিস্ময়বালক এনদ্রিক—তারা চেষ্টা করছেন আবারও সেই হারানো সম্মান ফিরিয়ে আনতে। তবে মিনেইরাওয়ের ৭-১ যেন এখনো এক অপার প্রেক্ষাপট, যেটা পেরিয়ে যেতে হলে চাই আরও অনেকটা সময়, অনেকটা ঘাম, আর কিছু সোনালি স্মৃতি।

আজ ১১ বছর পেরিয়ে গেলেও ব্রাজিলের ফুটবল-চেতনায় এ হার অমলিন। কোনো ট্রফি, কোনো জয়ই হয়তো এই ক্ষত পুরোপুরি সারিয়ে তুলবে না। কারণ, সে হার শুধু একটি ম্যাচ ছিল না—সেটা ছিল এক জাতির গর্বের বিপর্যয়, একটা সংস্কৃতির বুকচিরে বেরিয়ে আসা কান্না।

আর তাই, ৮ জুলাই—মিনেইরাওয়ের কান্না—থেমে থাকে না, থেমে থাকবে না কখনো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X