বরগুনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনা সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের কর্মবিরতি

বরগুনা সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের কর্মবিরতি। ছবি : কালবেলা
বরগুনা সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের কর্মবিরতি। ছবি : কালবেলা

তিন দফা দাবিতে সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরগুনা সরকারি কলেজের মূল ফটকে কর্মবিরতি পালন করেছেন বরগুনা সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা।

সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের কলেজ শাখার সভাপতি নাজমুল হক মিরাজ বলেন, ‘আমরা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও পরিচয় দিতে পারছি না। কেউ বলে খণ্ডকালীন, আবার কেউ বলে মাস্টাররোল। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও এতে আমাদেরও অবদান রয়েছে। কিন্তু দিন শেষে সমাজে আমাদের যথাযোগ্য মর্যাদা নেই।’

তিনি বলেন, ‘সারা বাংলাদেশে ৩২৭টি সরকারি কলেজে প্রায় ৬ হাজার কর্মচারী রয়েছে। ৫ থেকে ২৫ বছর যাবত কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য ২০১৩ সাল থেকে এমন দাবি জানিয়ে আসলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’

কর্মবিরতিতে বেসরকারি কর্মচারীদের সরকারি কলেজে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও এর পূর্ববর্তী পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবি জানানো হয়। এ ছাড়া অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবিও জানানো হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X