কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরের মাথা ন্যাড়া করায় গ্রাম পুলিশ গ্রেপ্তার 

পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত রতন রবি দাশ। ছবি : সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত রতন রবি দাশ। ছবি : সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চুরির অভিযোগে জনসাধারণের সামনে কিশোরের মাথা ন্যাড়া করায় রতন রবি দাশ নামের এক গ্রাম পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাকে গ্রাম পুলিশ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে কিশোরকে মাথা ন্যাড়া করা হয়। পরে বিকেলে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক কিশোর সোমবার সকালে পাঁচগাঁও বাজারের একটি হার্ডওয়্যারের দোকানে সাত হাজার টাকা চুরি করে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করেছে বলে দাবি করে। উপস্থিত লোকজনের সামনে কিশোরটি চুরির বিষয়টি স্বীকারও করে বলে জানা গেছে।

তবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে গ্রাম পুলিশ সদস্য রতন রবি দাশ শাস্তির নামে শহীদ মিনার প্রাঙ্গণেই কিশোরটির মাথা সম্পূর্ণ ন্যাড়া করে দেন।

ভিডিওতে দেখা গেছে, চুল কাটার সময় কিশোরটি কান্নাজড়িত কণ্ঠে বারবার ক্ষমা চায়। ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলেও আকুতি জানাচ্ছে। কিন্তু উপস্থিত কেউ তার অনুরোধে সাড়া দেয়নি। বরং পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

আটকের পর নিজের অবস্থান ব্যাখ্যা করে রতন রবি দাশ বলেন, পাঁচগাঁও বাজারে লোকজন কিশোরটিকে আটক করে আমাকে খবর দেয়। আমি সেখানে গেলে উপস্থিত লোকজন ১০০ টাকার বিনিময়ে তার মাথা ন্যাড়া করে দিতে বলে। আমি তা করেছি। এখন আমি আমার কাজের জন্য অনুতপ্ত।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, চুরির অভিযোগে কিশোরকে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

১০

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১১

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১২

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

১৩

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১৫

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১৬

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১৭

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৮

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৯

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

২০
X