সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৭:১৫ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ সমর্থককে গুলি

হামলার শিকার এনায়েত আলী। ছবি : সংগৃহীত
হামলার শিকার এনায়েত আলী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থককে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার ওই আওয়ামী লীগ সমর্থকের নাম এনায়েত আলী ফকির (৪০)।

জানা গেছে, সোমবার রাতে এক বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাড়িতে ফেরছিলেন এনায়েত আলী। পথে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১২ সদস্যের একদল একদল সশস্ত্র দুর্বৃত্ত এনায়েত আলীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় গুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে এবং রায়হান রনি (৪০) নামে একজনকে আটক করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১০

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১১

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

১২

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

১৩

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

১৪

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১৫

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১৬

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১৭

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৮

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৯

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

২০
X