চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

আটক ৯ জুয়াড়ি। ছবি : কালবেলা
আটক ৯ জুয়াড়ি। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসর থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নূর নবী। এর আগে সোমবার রাতে উপজেলার দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘর থেকে তাদের আটক করা হয়।

আটক সামছুল আলম প্রকাশ কালাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ফেলনা গ্রামের ননা মিয়ার ছেলে। এছাড়া অন্যান্য আটকরা হলেন- একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল হক, বৈলপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে শাহ আলম, আলী আফজালের ছেলে মো. ইলিয়াছ, মৃত আতাউর রহমানের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মমতাজ উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন, দেড়কোটার মৃত মোহাম্মদ আলীর ছেলে বেলাল হোসেন, মৃত আবদুল কাদেরের ছেলে বেলাল হোসেন ও মিতল্লা গ্রামের হাসানুজ্জামানের ছেলে নুরে আলম।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারের আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘরটিতে ‘জুয়ার আসর’ চলছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জুয়ার আসর ঘেরাও করে তাদের ৯ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও তাস উদ্ধার করা হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মো. নূর নবী বলেন, প্রকাশ্য জুয়া আইনে আটকদের বিরুদ্ধে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

১০

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১১

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১২

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

১৩

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১৫

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১৬

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১৭

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৮

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৯

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

২০
X