রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৩:০০ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
রাসিক নির্বাচন

ভোটের মাঠে হঠাৎ দেখা!

নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। ছবি : কালবেলা
নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। ছবি : কালবেলা

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিপক্ষে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপনই এখন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী। অথচ বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই দুই মেয়র প্রার্থী একে অপরকে দেখে জড়িয়ে ধরেছেন, করেছেন আলিঙ্গনও। নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মথুরডাঙ্গা আটকচি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্যই দেখা গেছে।

জাতীয় পার্টির রাজশাহী মহানগর যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু কালবেলাকে বলেন, ‘বুধবার সকালে ১৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে হুট করে উপস্থিত হন নৌকার প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। কেন্দ্রটি আমাদের জাপার মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপনের বাড়ির কাছে হওয়ায় তিনি সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। এরপর দুই প্রার্থী একে অপরকে আলিঙ্গন করেন।’

জাপার মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘আমরা চাচা-ভাতিজা। আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। তবে ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দেব না।’ তিনি আরও বলেন, ‘মাঠের বাইরে আমাদের সম্পর্ক সম্পর্কের মতোই থাকবে। ভোটের মাঠে আমরা থাকব প্রতিদ্বন্দ্বী হিসেবে।’ আলিঙ্গনের পরে খায়রুজ্জামান লিটন গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় না করে ভোটকেন্দ্র ছেড়ে চলে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১০

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১১

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১২

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৩

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৪

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৫

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৬

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৭

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৯

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

২০
X