অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১০:০২ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নিহত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। রোববার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে নওয়াপাড়া মহাশ্মশান সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় আশা এনজিওর সেকেন্ড অফিসার গোপাল চন্দ্র ভক্ত (৪৫) অফিস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি মহাশ্মশানের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার মাথায় মারাত্মক আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গোপাল চন্দ্র ভক্ত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার বানিরগাতি গ্রামের বাসিন্দা।

আশা এনজিওর রিজওনাল ম্যানেজার প্রশান্ত ছাকী বলেন, ‘প্রতি দিনের ন্যায় তিনি সকালে চেঙ্গুটিয়া অফিসে আসেন। সন্ধ্যার পর কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে নওয়াপাড়ার পালপাড়ায় ভাড়া বাড়িতে রওনা হয়েছিলেন।’

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ: টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১০

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১১

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১২

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১৩

কমলো জেট ফুয়েলের দাম

১৪

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৫

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১৬

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১৭

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১৮

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৯

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

২০
X