শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ঘোড়াঘাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:১৬ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ঘাতক ট্রাক। ছবি : কালবেলা
ঘাতক ট্রাক। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে সঙ্গে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলায় হরিপাড়া গেদারমোড় চারমাথা মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার বলগাড়ি বাজারের শাফিউল ইসলাম (৪০) এবং আহত ব্যক্তি একই উপজেলার বেলওয়া বাগানবাড়ির যোগেস মুরমু (৫০)। নিহত ব্যক্তি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালিয়ে দুজন আরোহী মহাসড়কে ওঠার সময় হরিপাড়া বাজার এলাকায় ঢাকাগামী সবজি বোঝাই ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ সময় দুজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই দুজনকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিউল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহযোগী ট্রাক রেখে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান বলেন, নিহতের ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে পালিয়ে যাওয়া অজ্ঞাত চালক ও তার সহযোগীর নামে মামলা রুজু করেছেন। সবজি বোঝাই ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেন হয়েছে, দুর্ভোগ কমেনি- সামান্য বৃষ্টিতেই ডুবছে খুলনা

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক7সংকেত

চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা

রাজধানীসহ সারা দেশে টানা দুই দিন ভারী বৃষ্টির আভাস

ঘরে গর্ত খুঁড়ে বাবাকে জীবন্ত মাটিচাপার চেষ্টা

শেরপুরে বাড়ছে নদ-নদীর পানি

হাঁটুপানিতে নেমে ত্রাণ বিতরণ করলেন জামায়াত আমির

ব্রাজিলিয়ান ম্যাজিক বাংলাদেশে? / নেইমারের সিভিতে তোলপাড়!

ভারতের বাজারে এলো সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ‘আউইক্লি’ 

শাহরুখপুত্রের মানবিকতায় মুগ্ধ ভক্তরা

১০

কুবিতে ফের নিয়মবহির্ভূত ডিন নিয়োগের অভিযোগ

১১

বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় চরাঞ্চলের কৃষকরা

১২

বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা হতে পারে ইংল্যান্ডে

১৩

প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের

১৪

উজানের ঢল, বৃষ্টি ও ভাঙনে আতঙ্কে হরিজন পল্লী

১৫

২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু  

১৭

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফিরিয়ে দিল বিজিবি

১৮

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

১৯

বিপৎসীমার ওপরে মেঘনার পানি, প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল

২০
X