সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে নাসরিন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার প্রধান আসামি মো. রোমানকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২-এর সদস্যরা। ছবি : সংগৃহীত
হত্যা মামলার প্রধান আসামি মো. রোমানকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২-এর সদস্যরা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে মাদকের আড্ডায় বন্ধুদের হাতে নিহত সুমাইয়া খাতুন ওরফে নাসরিন হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. রোমানকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

এর আগে বুধবার (১৮ অক্টোবর) ঢাকার আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার রোমান সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ ইলিয়াস খান উল্লেখ করেন, বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ঢাকার আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে রোমান ওরফে নোমানকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ৬ অক্টোবর রাতে আকাশ নামে এক বন্ধুর ফাঁকা বাড়িতে বান্ধবী নাসরিনকে নিয়ে গিয়েছিলেন রোমান। সঙ্গে ছিল রোমানের আরও ৩ থেকে ৪ বন্ধু। রাতে সেখানেই চলে ইয়াবার আড্ডা। এরপর নারসিনকে হত্যা করে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। ৭ অক্টোবর ভোরে সেখান থেকে দুই বন্ধু মোটরসাইকেলের মাঝখানে মরেদেহ সুমাইয়াকে বসিয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রেখে যায়। মর্গের সামনে মরদেহ ফেলে রেখে রোমান তার বান্ধুবীর বাবাকে মোবাইলে মেয়ের মৃত্যুর সংবাদ জানিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের শিকার সুমাইয়া খাতুন ওরফে নাসরিন (১৯) শহরের মাছুমপুর মধ্যপশ্চিমপাড়ার বাসিন্দা বাস শ্রমিক নাসির উদ্দিনের মেয়ে। এ ঘটনায় নাসির উদ্দিন বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

নতুন পে-স্কেলে বাড়তে পারে যেসব সুবিধা

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

১০

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

১১

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১২

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

১৩

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

১৪

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১৫

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

১৬

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

১৭

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

১৮

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

১৯

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

২০
X