বাউফল প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে স্বাস্থ্যকর্মীদের টাকা আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীতে স্বাস্থ্যকর্মীদের টাকা আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মাল্টি হেলথ ভলান্টিয়াদের (এমএইচভি) বেতনের টাকা খরচ দেখিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে এমএইচভি কর্মীরা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

জানা গেছে, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ২০২০ সালের মে মাসে ২৮০ জন এমএইচভি নিয়োগ দেয়া হয়। ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত জনপ্রতি সরকার ১ বছরের বেতন বাবদ ৪৩ হাজার ২০০ টাকা বরাদ্দ দেয়। কিন্তু বৃহস্পতিবার (২২ জুন) ওই টাকা উত্তোলন করতে গেলে অলিখিত ভ্যাট ট্যাক্স ও অডিট খরচ দেখিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনপ্রতি ১২শ’ টাকা করে কেটে রেখে ৪২ হাজার টাকা প্রদান করলে কয়েকজন এমএইচভি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। এ সময়ে এমএইচভিদের প্রতিবাদের মুখে সাংবাদিকদের উপস্থিতিতে টাকা দেয়া বন্ধ করে দেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা (পিকে সাহা) বলেন, অলিখিত কিছু ভ্যাট ট্যাক্স আছে, অফিস খরচ আছে, অডিট খরচ আছে এজন্য কিছু টাকা রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. কবির হাসান বলেন, এমএইচভি কর্মীদের সঙ্গে জেলায় কোন সম্পর্ক নেই এটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেখেন তাই তিনি ভালো বলতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুকুরে ভাসছিল মরদেহ

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

১০

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

১১

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১৩

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৫

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৬

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৭

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৮

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৯

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

২০
X