কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:১১ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে আন্দোলনে গার্মেন্ট শ্রমিকরা, গাড়িতে আগুন

মৌচাক তেলিরচালা এলাকায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের সংযত করছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
মৌচাক তেলিরচালা এলাকায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের সংযত করছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও সফিপুর এলাকায় বেতন বাড়ানোর দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া শ্রমিক বিক্ষোভে অন্তত ৬ ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কম মজুরিতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, এজন্য আন্দোলনে নামছেন বলে জানিয়েছে শ্রমিকরা। তবে প্রশাসনের দাবি, আন্দোলনে বহিরাগতদের ইন্ধন রয়েছে।

আন্দোলনরত শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন পথচারী ও যানবাহনের যাত্রীরা। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় আন্দোলন নামেন শ্রমিকরা। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আন্দোলনকারীরা সফিপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে ফের অবরোধ সৃষ্টি করে। এসময় পুলিশ সঙ্গে শ্রমিকদের ধাওয়াপাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা ইকোটেক্স নামের একটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

কারখানার শ্রমিকদের দাবি, জীবন যাত্রায় নিত্যপণ্যসহ সব কিছুর দাম বেড়েছে। ৮ হাজার টাকায় তাদের চলে না। এ অবস্থায় সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করছেন তারা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে আন্দোলনে নেমেছে। এসময় কয়েক হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিতে চেষ্টা করে। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এদিকে, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বহিরাগতদের ইন্ধন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের ইন্ধনে সহিংস আন্দোলন হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে আন্দোলনে বহিরাগতরা রয়েছেন। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ বিভাগ তদন্ত করে দেখছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে দেড়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X