দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফকিরাপুলে নিহত পুলিশ সদস্যের দাফন সম্পন্ন

সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজের জানাজা সম্পন্ন। ছবি : কালবেলা
সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজের জানাজা সম্পন্ন। ছবি : কালবেলা

রাজধানীর ফকিরাপুলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজের মরদেহ জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয় মাঠে মাগরিবের পর জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে উপজেলা সদর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

নিহত পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চারকাটারি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকাটারি গ্রামে। তবে প্রায় দুই বছর আগে যমুনা নদীতে বসতবাড়ি ভেঙে যায়। পরে পরিবারসহ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামের এক ব্যক্তির জায়গা ভাড়া নিয়ে সেখানে বাড়ি করেন। পারভেজ ২০০৯ সালে মুক্তিযোদ্ধা কোটায় মানিকগঞ্জের ঠিকানায় পুলিশে চাকরি পান। চাকরির কর্মস্থল ঢাকায় হওয়ায় স্ত্রী রুমা আক্তার ও সাত বছরের মেয়ে তানহাকে নিয়ে শাহজাহানপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।

এদিকে বিকেলে নিহত পুলিশ কনস্টেবল পারভেজের জানাজায় অংশ নিতে দৌলতপুর সরকারি প্রমোদা বিদ্যালয়ের মাঠে আসেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দর্জয়। এসময় দুর্জয় পরিবারকে নগদ এক লাখ টাকা সহায়তা করার কথা জানান।

পারভেজের মরদেহ বহনকারী গাড়ি দেখেই কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবাসহ আত্মীয়স্বজনরা। বিকেল সাড়ে চারটার দিকে ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ লাশবাহী গাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দৌলতপুর সরকারি প্রমোদ সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছায়। এর পর পরই দৌলতপুরবাসী তাকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন। এসময় কান্না ধ্বনিতে ভারী হয়ে পড়ে চারপাশ। বড় ভাইকে হারিয়ে হাউমাউ করে কান্না করছেন ছোট ভাই বিপ্লব ও তার বোন সেফালি, স্ত্রী রুমা ও মেয়ে তানহা।

পারভেজের জানাজায় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপিত, সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, নিহতের স্বজনরাসহ জেলা পুলিশের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X