সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রাতে সড়কে ঝরল তাজা তিন প্রাণ

আবির, লিখন ও সাব্বির। ছবি : সংগৃহীত
আবির, লিখন ও সাব্বির। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমেঘা বেলতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে আবির (১৫), কালিদাস বল্লা চালা গ্রামের মইনদ্দিনের ছেলে লিখন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়া এলাকার রউফ মিয়ার ছেলে সাব্বির (২০)। নিহত দুই কিশোর আবির ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কালমেঘা–নলুয়া সড়কের বেলতলী এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। অপর আহত লিখনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রায় আধা ঘণ্টা পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (২০) মারা যান।

সখীপুর থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন চৌধুরী কালবেলাকে জানান, থানায় দুটি লাশ আছে। আরেকটি রাস্তায় আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X