মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রক্ত বের হওয়ার উৎস খুঁজতে মিলল মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে নিজ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে স্থানীয় পথচারীরা একটি ঘর থেকে রক্ত বের হতে দেখে সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মরদেহ দেখতে পান।

নিহত মো. ফাইজুদ্দিন (৫০) জামশা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত সামেজুদ্দিনের ছেলে। তিনি পেশায় মাটিকাটা শ্রমিক ছিলেন।

নিহতের ভগ্নিপতি আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে ফাইজুদ্দিনের স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি একই উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে চলে যান। এরপর থেকে ফাইজুদ্দিন একাই ওই ঘরে বসবাস করছিলেন।

মাটিকাটার সরদার মো. তারেক বলেন, স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা হিসেবে ঘটনার একদিন আগে ফাইজুদ্দিন উকিল নোটিশ পাঠিয়েছিলেন।

মরদেহের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম বলেন, নিহতের ডান কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ দ্রুত ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X