পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে মহাসড়ক অবরোধ করে মোটরসাইকেলে আগুন

আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : কালবেলা
আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : কালবেলা

দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হলদীবাড়ী পল্লীবিদ্যুৎ অফিসের কাছে এ ঘটনাটি ঘটে।

পথচারী ও এলাকাবাসী জানায়, ১০-১৫ জন যুবক হঠাৎ করে বাস, ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা অবরোধ সফল হোক বলে স্লোগান দেয়। এরপর একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। এ সময় রাস্তায় বাস, ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাইল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আমজাদ হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজসহ শতাধিক নেতাকর্মী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, অপরাধীদের বিষয়ে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X