খুলনা ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৯:০২ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনা জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
খুলনা জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে‌ পুলিশ। গত মঙ্গলবার (৩১ অক্টোবর) খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন এস আই খালিদ উদ্দিন।

বুধবার (১ নভেম্বর) রাতে মামলার তথ্য জানতে পারেন বিএনপি নেতারা। এই মামলায় খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৪৭ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহিরসহ বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় পৃথক আরেকটি মামলা হয়।

সোনাডাঙ্গা থানার এসআই নিয়াজ মোরশেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার এই মামলায় ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, সরকারের বিরুদ্ধে নাশকতামূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১০

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১১

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১২

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৪

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৫

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৬

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

১৭

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

১৮

হত্যা মামলার ১৫ বছর পর একজনের যাবজ্জীবন

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে’

২০
X