শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নেতার ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

মো. মকবুল হোসেন (মুকুল) ও নুরনবী। ছবি : সংগৃহীত
মো. মকবুল হোসেন (মুকুল) ও নুরনবী। ছবি : সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ গেটে তার ওপর হামলা হয়।

এ ঘটনায় দুপুরে অভিযুক্ত নুরনবীসহ অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন চেয়ারম্যান মুকুল। অভিযুক্ত নুরনবী নিজেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দিলেও কমিটিতে তার নাম নেই বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়েছে, উপজেলা পরিষদ গেটে মুকুলের ওপর হামলা চালায় নুরনবী। এ সময় তাকে কিল-ঘুষি, লাথি ও ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার চালানো হয়।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আহত মুকুল বর্তমানে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আওয়ামী লীগ নেতা মুকুল বলেন, ‘আমি উপজেলা পরিষদে জরুরি কাজে যাচ্ছিলাম। এ সময় নুরনবী আমার ওপর হামলা করে। এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে ও ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে অভিযুক্ত নুরনবীর বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, চেয়ারম্যানের লিখিত অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ভারী বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ

সেমিফাইনালে কোন শক্তিধরের মুখোমুখি ফ্রান্স?

মেসিকে ছাড়িয়ে যেভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এমবাপ্পে

চবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে হুমকি

ঘণ্টায় ২০০ কিমি বেগে তাণ্ডব চালাবে ‘সুপার টাইফুন’, অঞ্চলজুড়ে সতর্কতা

নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, অভিভাবকদের সঙ্গে হাতাহাতি

টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

দারিদ্র্যের কাছে হার মানলেন বাবা-মা

সাঙ্গু নদে তলিয়ে গেল যুবদল কর্মী

১০ জুলাই / ইতিহাসের এই দিনে

১০

কোম্পানিগঞ্জ থানার ওসি প্রত্যাহার

১১

ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার

১২

মানিলন্ডারিং মামলায় কারাগারে ব্যাংক কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ

১৩

শুক্রবার ছুটির দিনে বন্ধ থাকবে যেসব মার্কেট

১৪

অশ্রু, শোক আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি 

১৫

সেতু গড়তে নদীর গলায় বাঁধের ফাঁস

১৬

১০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

বিদ্যুৎহীন রাঙামাটি শহর

১৮

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

১৯

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

২০
X