মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধে পাটুরিয়া-আরিচা ফেরিঘাটের রাজস্ব অর্ধেকে নেমেছে

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট। ছবি : কালবেলা
পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট। ছবি : কালবেলা

বিএনপি ও জামায়াতের অবরোধের প্রভাব পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাজিরহাট ফেরি সার্ভিসে। অবরোধের কারণে সরকারের রাজস্ব আয় নেমেছে অর্ধেকেরও কম।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. খালেদ নেওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘাটের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবরোধের প্রথম দিন (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার হয়েছে যাত্রীবাহী বাস ৩৮টি, মালবাহী ট্রাক ৫২৯টি, ছোট গাড়ি ৩৩৪টি ও মোটরসাইকেল ১৮৫টি। দৌলতদিয়া ঘাট থেকে পার হয়েছে ১৬টি বাস, ২৯৫টি ট্রাক, ছোট গাড়ি ৩৫৮টি, মোটরসাইকেল ১৬০টি। অপরদিকে আরিচা-কাজিরহাট দিয়ে যানবাহন পারাপার হয় ৩৯৫টি। চার ঘাট মিলে যানবাহন পারাপার হয় মোট ২৩৫৪টি। এসব যানবাহন পারাপার করে সরকার রাজস্ব পায় ৩২ লাখ ২৯ হাজার ২২৫ টাকা। যা অবরোধের আগের ২৪ ঘণ্টার রাজস্ব আয়ের অর্ধেকের চেয়েও কম।

অবরোধের আগের দিন শনিবার (৪ নভেম্বর) সকাল ৬টা থেকে রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত এই চার ঘাট দিয়ে যানবাহন পারাপার হয়েছে ৪৮৯৫টি। এতে সরকার রাজস্ব পায় ৬৮ লাখ ৩৪ হাজার ১২৫ টাকা।

অবরোধের আগের দিন যেখানে ৪ নভেম্বর ২৪ ঘণ্টায় ৬৮ লাখ ৩৪ হাজারেরও বেশি আয় হয়েছে সেখানে অবরোধের প্রথম দিন ৫ নভেম্বর আয় কমে দাঁড়িয়েছে ৩২ লাখ ২৯ হাজার টাকায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. খালেদ নেওয়াজ বলেন, অবরোধের কারণে যানবাহন পারাপার কম হচ্ছে। সে কারণে ঘাটে ফেরি যানবাহনের জন্য অপেক্ষায় থাকে। এতে করে ফেরির টিপও কমে গেছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X