নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

নেতাদের ‘বেইমান’ আখ্যা দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ

উপজেলা ছাত্রদলের সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা। ছবি : সংগৃহীত
উপজেলা ছাত্রদলের সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা। ছবি : সংগৃহীত

নেতাদের বেইমান আখ্যা দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বগুড়ার নন্দীগ্রামের ছাত্রদল নেতা মাসুদ রানা। তিনি উপজেলা ছাত্রদলের সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এই ছাত্রদল নেতা। এ বিষয়ে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘রাজনীতিকে বিদায় দিতে বাধ্য হলাম। কিছু সুবিধাভোগী নেতা ও তার পরিবারের সদস্যের মিথ্যা-বেইমানির কারণে আমার দলীয় পদ থেকে সরে দাঁড়ালাম। আশা করি কেউ আমাকে এই ব্যাপার নিয়ে ভুল বুঝবেন না।’ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, সে পদত্যাগ করতে চাইলে উপজেলা শাখা সভাপতি-সম্পাদক বরাবর লিখিতভাবে আবেদন করলে আমরা বিবেচনা করতাম। তার নিজের গ্রামের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ হলে সে উপজেলা শাখার নেতাদের জানাতে পারতো। এভাবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন ছিল না।

পদত্যাগের ঘোষণা দেওয়া ছাত্রদল নেতা মাসুদ রানা বলেন, স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। রাজনৈতিক কর্মসূচির কোনো ঝামেলায় থাকতে চাই না। নিজের ভবিষ্যৎ এবং পরিবারের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১০

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১১

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১২

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৩

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৪

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৬

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৭

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৮

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৯

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

২০
X