মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুলসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম। ছবি : সংগৃহীত
মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম। ছবি : সংগৃহীত

মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জের নিজ বাড়ি থেকে মো. ফখরুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটকরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, বিএনপি কর্মী তানভীর আহমদ, মো. ইনসান আলী ও নাইম আহমদ।

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, কনকপুর এলাকার ঘটনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করা হয়েছে। আজ আদালত তাদের কারাগারে প্রেরণ করেছেন।

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, মৌলভীবাজারে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসাবাড়িতে বিনা কারণে পুলিশি অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীকে আটক করা হচ্ছে। নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করে অবিলম্বে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

‘আলি খামেনি ও ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

১০

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১১

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

১২

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

১৩

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

১৪

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

১৫

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

১৬

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

১৭

ফের এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার

১৮

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি

১৯

আর্জেন্টিনা কয় গোলে হারবে— যে ভবিষ্যদ্বাণী করলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

২০
X