রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পাটভর্তি ট্রাকে আগুন

রাজশাহীর মোহনপুরে পাটভর্তি একটি ট্রাকে আগুন। ছবি : কালবেলা
রাজশাহীর মোহনপুরে পাটভর্তি একটি ট্রাকে আগুন। ছবি : কালবেলা

রাজশাহীর মোহনপুরে পাটভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। পরে খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে রাজশাহী-নওগাঁ মহাসড়কে খারইল এলাকায় একটি জুট কারখানার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ট্রাকযোগে যমুনা জুটমিলে রাত ১টার দিকে পাট আসে। তবে মিলের নিয়ম অনুযায়ী, রাত ১১টার পর ট্রাক ঢোকার নিয়ম নেই বলে গেটের বাইরে গাড়িটি রাখা হয়। এক সময় ট্রাকের ভেতর চালক ও সহকারী ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে মহাসড়কে টহল দেওয়া পুলিশ সদস্যরা দেখতে পান ট্রাকে আগুন জ্বলছে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিকের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল বলেন, রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাকে কোনো ধরনের ভাঙচুর চালানো হয়নি। এ ঘটনায় মিলের দুজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। ট্রাক রাতেই মিলের ভেতরে নেওয়া দরকার ছিল বলে তারা জানান। এ ঘটনায় তারা পাটের ক্ষতিপূরণ দেবেন। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X