বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই : বিভাগীয় কমিশনার

বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনীতে বক্তব্য দেন ড. আ ন ম বজলুর রশীদ। ছবি : কালবেলা
বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনীতে বক্তব্য দেন ড. আ ন ম বজলুর রশীদ। ছবি : কালবেলা

সুষ্ঠু, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। তিনি বলেছেন, ‘খেলাধুলাই আমাদের প্রাণ। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই।’

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, রাজশাহী কার্যালয়ের আয়োজনে ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, কর্মচারী কল্যাণ বোর্ড প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন করে আসছে, যেখানে কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা অংশগ্রহণের সুযোগ পান। ৩৭তম আসরটি আরও সুন্দর ও বর্ণাঢ্যভাবে আয়োজন করা হয়েছে দেখে সবারই ভালো লাগছে।

তিনি আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা যেন কেবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং খেলাকে খেলার দৃষ্টিতেই গ্রহণ করা হয়, যাতে কোনো ধরনের মতপার্থক্য বা বিভেদ সৃষ্টি না হয়। এখান থেকে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধন ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার পথ সুগম করবে বলেও তিনি উল্লেখ করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসনে, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন এবং কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মো. তারেক মাহমুদ। এ ছাড়া রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় কমিশনার বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলা ও মহানগরীর সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানরা অংশ নেন। মোট ৩৭টি ইভেন্টে ৩০৬ জন প্রতিযোগী এবারের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X