কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:১২ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে মিনিবাস, পিকআপভ্যান ও রেললাইনে অগ্নিসংযোগ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

গাজীপুরে মিনিবাস, পিকআপ ভ্যান ও রেললাইনে পৃথক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) রাতে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রীপুর থানার উপপরিদর্শক মামুনুর রশিদ জানান, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে বের করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বুধবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় একটি মালবাহী পিকআপ ভ্যানে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও পিকআপ ভ্যানে থাকা ফয়েল পেপার ও চালকের আসন পুড়ে যায়।

এ ঘটনায় আহত হন পিকআপ ভ্যানের চালক আব্দুল বারেক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, রাতে বিএনপির নেতাকর্মীরা পিকআপ ভ্যানে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে গাজীপুরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহম্মেদ বলেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ভুরুলিয়া এলাকায় রেললাইনে আশপাশ থেকে বাঁশ, কাঠ ও আর্বজনা এনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। কারা এটি করেছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  

আল-আজহারের ধর্মতত্ত্ব অনুষদের ফল প্রকাশ, সেরা দশের তালিকায় ৭ বাংলাদেশি

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যে যমজ দুই ভাই

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ায় জোড়া বিস্ফোরণ

গাজীপুর সিটি করপোরেশনে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের কোচ

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যান্সার আক্রান্ত সন্তানসহ জুলাইয়ে শহীদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

১১

পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, ওসিসহ নিহত ৯

১২

মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

১৩

জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ১০, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

১৪

নানা সীমাবদ্ধতায় ধুঁকছে চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতাল 

১৫

জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স্ত্রী

১৬

৪২ ঘণ্টা পার হলেও মেলেনি নিখোঁজ ৬ জেলের সন্ধান

১৭

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি ৩ ফ্লাইট

১৮

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

১৯

পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

২০
X