বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে কারামুক্ত বিএনপি নেতার শোডাউন

কারামুক্ত হয়ে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। ছবি : কালবেলা
কারামুক্ত হয়ে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। ছবি : কালবেলা

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও তপশিল ঘোষণার প্রতিবাদে দেশব্যাপী হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। চলমান হরতাল কর্মসূচির মধ্যেই কারাগার থেকে বের হয়ে ছাদখোলা মাইক্রোবাস নিয়ে শোডাউন করেছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।

রোববার (১৯ নভেম্বর) বিএনপির হরতাল কর্মসূচি চলাকালে এমন কাণ্ডে দলীয় নেতাকর্মীদের সমালোচনার মুখে পড়েছেন সাবেক এ সংসদ সদস্য। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষোদগারমূলক মন্তব্য করছেন নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর অবরোধের সমর্থনে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডে মিছিল করার সময় গ্রেপ্তার হন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। গত ১৯ নভেম্বর বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় জেল গেটে তার সমর্থক নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে একটি ছাদ খোলা মাইক্রোবাসে শোভাযাত্রা নিয়ে নগরীর সদর রোড থেকে নিজ গন্তব্যে যান তিনি।

এদিকে এ ঘটনার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে অনেকেই বিএনপি নেতাকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করছেন।

কবির খান নামে বিএনপির এক কর্মী লিখেছেন, ‘নির্বাচনের নমিনেশন নিয়ে হাজির আবুল ভাই।’

নুরুল ইসলাম নামে অপর একজন লিখেছেন, ‘চলমান হরতালের মধ্যে একজন নেতার এভাবে গাড়িতে করে শোডাউন দেওয়া উচিত হয়নি।’

এ প্রসঙ্গে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন, ‘রোববার সন্ধ্যার আগে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছি। আমার ধরাণা ছিল, পুলিশ আবার আমাকে গ্রেপ্তার করবে। সে কারণে গাড়িতে করে স্থান ত্যাগ করেছি।’

তিনি বলেন, ‘কারাগারের প্রধান ফটকে অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছিল। এ সময় গাড়িতে উঠে নেতাকর্মীদের হাত তুলে অভিবাদন জানিয়েছি মাত্র। যারা সমালোচনা করেন, তারা তো মাঠে নেই, আমি মাঠে আছি।’

এ প্রসঙ্গে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন বলেন, ‘আমি দেখেছি আবুল ভাই জেল গেট থেকে বেরিয়ে সাদা একটি গাড়িতে চড়েছেন। হরতালের মধ্যে এটা একধরনের ভুল হতে পারে। জেল গেটে কিছু কর্মী গেছে। তবে সেখানে শোডাউন কিংবা ফুল দিয়ে বরণ করা হয়নি।’

কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আবু নাসের রহমাতুল্লাহ বলেন, ‘হরতালের সময় একজন দলীয় নেতার শোডাউন দেওয়া উচিত হয়নি। এটি দুঃখজনক। এখন তো ফুলের মালা নেওয়ারও সময় নেই।’

তিনি আক্ষেপ করে আরও বলেন, ‘দক্ষিণ জেলা বিএনপির অধীনস্ত বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এনায়েত হোসেন বাচ্চু, সদস্য সচিব রফিকুল ইসলামও মাঠে নামছে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার লাশ যেন এফডিসিতে না যায়’—রোজিনার হৃদয়ভাঙা আবেদন

ব্রাজিল হারলেও ভালোবাসা অটুট, আবেগে ভাসলেন তটিনী

ময়মনসিংহে রুবেল হত্যা: বাড়িওয়ালাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কমেছে জ্বালানি তেলের দাম, স্বাভাবিক হচ্ছে বিশ্ববাজার

রাঙামাটিতে বাড়ছে পাহাড়ধসের ঝুঁকি

অস্ট্রেলিয়ার সৈকতে উদ্ধার রহস্যময় মহাকাশের বল, কী বলছেন বিশেষজ্ঞরা

তেল উৎপাদন বাড়াতে পারে ওপেক প্লাস

খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩

ইকরার আত্মহত্যা: জামিন মেলেনি অভিনেতা জাহের আলভীর

সুপার টাইফুনের আঘাতে লন্ডভন্ড মার্কিন দ্বীপপুঞ্জ

১০

পুনঃখননে আষাঢ়ের পানিতে প্রাণ ফিরেছে দুই খালে

১১

শিশু ধর্ষণ মামলায় গোপালগঞ্জে দুজনের যাবজ্জীবন

১২

প্রিয় দল হারলে মন ভালো করার ৭ উপায়

১৩

টাইগারদের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই তিন উইকেট নেই জিম্বাবুয়ের

১৪

মিল মালিককে হাত-পা বেঁধে হত্যা

১৫

পুরো বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

১৬

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

১৭

প্রাণহানি ৩ হাজার ৩৪২ / ভেনেজুয়েলায় ভূমিকম্পে সরকারের উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ

১৮

সৈয়দপুর পৌরসভা ঘেরাও

১৯

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

২০
X