কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক

গাজীপুরে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক। ছবি : কালবেলা
গাজীপুরে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার তেলিপাড়া এলাকা থেকে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) সকালে স্থানীয় ফারিশতা রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতাল ঘিরে নাশকতার করার চেষ্টাকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বাসন থানা পুলিশ।

আটকরা হলো গাজীপুর মহানগরের বাসন থানার যোগীতলা গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. মারুফ আহমেদ, একই থানার পূর্ব চান্দনা গ্রামের মো. শাহাজাহনের ছেলে মো. রিফাত হোসেন, মহানগরের সদর থানার সামন্তপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. রাশেদুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েতপাড়া গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা গ্রামের আ. ছালাম সরকারের বাড়ির ভাড়াটিয়া মো. ইসমাইল হোসেন।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানার শাহবাজপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা এলাকার ভাড়াটিয়া মো. ইমাম হোসাইন, গাজীপুর মহানগরের ভোগড়া জুমাপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. জোবায়ের, ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার দক্ষিণ কৈইখালী গ্রামের মো. শাহজালালের ছেলে গাজীপুর মহানগরের তেলিপাড়া গ্রামের জামিল উদ্দিন রিফাত, গাইবান্দা জেলার সাঘাটা থানার শ্যামপুর গ্রামের আ. মাবুদের ছেলে গাজীপুরের দক্ষিণ সালনা গ্রামের তাসলিমার বাড়ির ভাড়াটিয়া মো. মাজদার রহমান ও খুলনা জেলার পাইকগাছা থানার শ্রীকষ্ঠপুর গ্রামের শামসুর রহমানের ছেলে গাজীপুরের বাংলাবাজার এলাকার নুর ইসলামের বাড়ির ভাড়াটিয়া মো. রহমত আলীকেও আটক করা হয়।

বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় ফারিশতা রেস্টুরেন্টের সামনে বিএনপি-জামায়াতের হরতাল ঘিরে নাশকতার করার চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটকৃতদের নামে নাশকতার মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১০

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১১

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১২

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৩

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৪

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৫

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৬

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৭

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৮

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৯

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

২০
X