এস কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১০:২৫ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে আলু সংরক্ষণ ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

নিম্নমানের সামগ্রী দিয়ে যেনতেনভাবে গড়ে তোলা আলু সংরক্ষণাগার।  ছবি : কালবেলা
নিম্নমানের সামগ্রী দিয়ে যেনতেনভাবে গড়ে তোলা আলু সংরক্ষণাগার। ছবি : কালবেলা

লালমনিরহাটে সরকারি ব্যবস্থাপনায় আলু সংরক্ষণের ঘর নির্মাণে অভিযোগ উঠেছে। ঘর পূর্ণাঙ্গ নির্মাণ না করেই উত্তোলন করা হয়েছে প্রকল্পের পুরো টাকা। এ ছাড়া ঘরগুলো নিম্নমানের হওয়ায় আলু রাখতে পারছেন না কৃষকরা। নষ্ট হয়ে যাচ্ছে ঘরের বেড়া ও বাঁশের খুঁটি। ভেঙে গেছে পাকা সিঁড়ি আর পিলার।

জানা গেছে, কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে আলুর বহুমুখী ব্যবহার উন্নয়ন সংরক্ষণ প্রকল্পের আওতায় লালমনিরহাট সদর উপজেলায় ৬টি ও আদিতমারী উপজেলায় ৭টি আলু সংরক্ষণের ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় ৩২ লাখ ৫০ হাজার টাকা। একটি ঘরে ৩০ জন কৃষক আলু সংরক্ষণ করতে পারবে। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান তুশী এন্টারপ্রাইজ কিছু স্থানে ঘর এখনো নির্মাণ না করায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। এমনকি কিছু ঘর পূর্ণাঙ্গ নির্মাণ না করেই উত্তোলন করা হয়েছে প্রকল্পের পুরো টাকা।

কৃষকদের অভিযোগ, ঘরগুলোতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। ফলে আলু রাখার আগেই নষ্ট হয়ে গেছে ঘরের বেড়া ও বাঁশের খুঁটি। ভেঙে গেছে পাকা সিঁড়ি ও পিলার।

কৃষক হায়দার আলী জানান, ঘর নির্মাণে কত টাকা বরাদ্দ। দেখভালের দায়িত্বে কে আছেন, আমরা কিছুই জানি না। এমনকি সরকারি কোনো কর্মকর্তারা এখানে ঘরের কাজগুলো দেখতে আসেননি। ঘর নিম্নমাণ হলেও কাউকে বলার বা অভিযোগের কোনো সুযোগ নেই।

ঠিকাদার প্রতিষ্ঠান তুশী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফি উদ্দিন বলেন, ঘরগুলোর যেসব অংশ ত্রুটি বা ফাটল বলা হচ্ছে। সেটা আমরা কৃষকদের একটু মেরামত করে নিতে বলেছি। সিমেন্ট আর বালু দিলেই ঠিক হয়ে যাবে।

মনিটরিংয়ের দায়িত্বে থাকা লালমনিরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাসির উদ্দিন জানান, এ ঘরগুলো নির্মাণের সময় বৃষ্টি বাদলের দিন থাকায় কাজে কিছুটা ত্রুটি হয়েছে।

আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ারুল হক বলেন, ঘরগুলো নির্মাণের পর যেসব অংশ ভেঙে গেছে তা মেরামত করে দেবেন ঠিকাদার। এতে কোনো অসুবিধা নেই।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, ঘরগুলো পরিদর্শন করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X