সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল নারী পুলিশ সদস্যের

সড়ক দুর্ঘটনায় নিহত নারী পুলিশ সদস্য। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত নারী পুলিশ সদস্য। ছবি : সংগৃহীত

সাভারের হেমায়েতপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার মিরপুর-১৪ এলাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১১) সদস্য। তিনি বরিশাল জেলার কাউনিয়া উপজেলার হবিনগর এলাকার আব্দুল করিম খানের মেয়ে। তার স্বামী মো. শহিদুল ইসলাম।

হাইওয়ে পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে ডিউটি শেষ করে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে বোনের বাসা হেমায়েতপুরের উদ্দেশে রওনা দেন আফসানা আক্তার। পথিমধ্যে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেলফি পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে আফসানা সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পাশাপাশি ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X