গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:১৭ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

টানা তৃতীয়বারের মতো মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার মাঝি মৃণাল কান্তি দাস 

মৃণাল কান্তি দাস। ছবি : সংগৃহীত
মৃণাল কান্তি দাস। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রোববার (২৬ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। এ সময় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনের বিপরীতে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।

গজারিয়া ও মুন্সীগঞ্জ সদর নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসন। আর এই আসনে টানা তৃতীয় বারের মত নৌকার মাঝি হলেন মৃণাল কান্তি দাস। কেন্দ্র থেকে মৃণাল কান্তি দাসকে নৌকার মাঝি ঘোষণা আসার পর পর গজারিয়া ও মুন্সীগঞ্জ সদরে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ উৎসবসহ মৃণাল কান্তি দাসের সমর্থকরা স্লোগানে স্লোগানে মুখরিত করেছে রাজপথ।

এ ছাড়া বিকাল থেকে গজারিয়ার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ মিছিল করছে।

জামালদি স্টান্ডে হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে। ভবেরচর স্টান্ডে বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধানের নেতৃত্বে, রসুলপুরে ইমামপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান জিতুর নেতৃত্বে, টেংগারচর, গজারিয়া, গুয়াগাছিয়া ইউনিয়নের নেতাকর্মীরাও আনন্দ মিছিল করেছে। এ ছাড়া মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন পয়েন্টে মৃণাল কান্তি দাসের সমর্থকরা আনন্দ মিছিল মিষ্টি মুখ করেছে।

উল্লেখ্য নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে এবং ভোট গ্রহণ করা হবে ৭ জানুয়ারি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

আজ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১০

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১১

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১২

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৩

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৫

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৬

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৭

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৮

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৯

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

২০
X