মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৩:১০ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

গ্যারান্টি দিচ্ছি ইভিএম স্বচ্ছতার প্রতীক : ইসি হাবিব

মঙ্গলবার যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন মো. আহসান হাবিব খান। ছবি : কালবেলা
মঙ্গলবার যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন মো. আহসান হাবিব খান। ছবি : কালবেলা

ইভিএমকে স্বচ্ছতার প্রতীক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মো. আহসান হাবিব খান। তিনি বলেন, আসন্ন যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতমূলক হবে না এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে গেলে যা যা দরকার, সেই কাজই করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ জুন) সকাল ১১টায় মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ইভিএমে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সিটি করপোরেশন, জেলা পরিষদ এবং উপনির্বাচনের সবকটিতে আমি কাছ থেকে মনিটরিং করেছি। ইভিএমে ভোট হওয়ায় ভোটারকে কেন্দ্রে যেতেই হবে। আঙুলের ছাপ মেলাতে হবে। তারপরও ইভিএম নিয়ে ভ্রান্ত ধারণা কী কারণে, আমার বোধগম্য নয়। আমি গ্যারান্টি দিচ্ছি, ইভিএম একটি স্বচ্ছতার প্রতীক। এখানে কোনো পক্ষপাতিত্ব করার সুযোগ নেই।

উপজেলা প্রশাসন এবং নির্বাচন অফিস আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। উল্লেখ্য, মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই। এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজনসহ মোট ৪৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X