সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা বর্তমান এমপির

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দিদারুল আলম। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দিদারুল আলম। ছবি : কালবেলা

চট্টগ্রাম-৪ আসনের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সিটিগেটে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেন তিনি।

সংবাদ সম্মেলনে দিদারুল আলম বলেন, দু’বার চট্টগ্রাম-৪ সংসদীয় আসন থেকে নির্বাচন করে সীতাকুণ্ডবাসীর সেবা করেছি। এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম কিন্তু পাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছিলাম। তবে দলের বৃহত্তর স্বার্থে আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করলাম। দল যাকে মনোনয়ন দিয়েছে তাকে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার জন্য নির্দেশনা দিয়েছি।

কারও চাপে পড়ে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কিনা- সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, কোনো চাপে পড়ে মনোনয়নপত্র প্রত্যাহার করছি না। দল ও নৌকাকে জেতানোর জন্যই মনোনয়ন প্রত্যাহার করছি। জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X