সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এমপি দিদারসহ সীতাকুণ্ডে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলমসহ চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার। রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন চট্টগ্রাম-৪-এর রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম) তোফায়েল ইসলাম।

মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছে তারা হলেন বর্তমান এমপি দিদারুল আলম, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন ও লায়ন মোহাম্মদ ইমরান ও বিএনএফ প্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন।

যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস.এম আল মামুন, জাতীয় পার্টির প্রার্থী দিদারুল কবির, তৃণমূল বিএনপির প্রার্থী খোকন চৌধুরী, ইসলামিক ফ্রন্টের প্রার্থী মো. মোজাম্মেল হোসেন, বাংলাদেশ কনগ্রেস প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী।

সহকারী রিটার্নিং অফিসারের অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৪ আসনের সীতাকুণ্ডে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে যাচাই-বাছাই করে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং অন্য পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

পাঁচজনের মনোনয়ন বাতিল হওয়ার প্রসঙ্গে সহকারী রিটার্নিং অফিসার ইউএনও কে.এম রফিকুল ইসলাম জানান, বর্তমান এমপি দিদারুল আলম আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন। কিন্তু তিনি দলীয় প্যাডের কোনো কাগজপত্র জমা দেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের ১ শতাংশ জনসমর্থনের তালিকা অসম্পূর্ণ ছিল, মোহাম্মদ ইমরানের ১ শতাংশের তালিকা ভুল ছিল, বিএনএফএর প্রার্থী ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেননি।

মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. শামীম আলম, সহকারী রিটার্নিং অফিসার কেএম রফিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

আমরা শীর্ষ সারির দল নই : জার্মান কোচ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

বড় সুখবর পেল আর্জেন্টিনা

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

আরও কমলো তেলের দাম

১০

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

১১

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

১২

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

১৩

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

১৪

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

১৫

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

১৬

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

১৭

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১৮

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

২০
X