সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

সিলেট জেলার ম্যাপ
সিলেট জেলার ম্যাপ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশায় যাতায়াত নিয়ে কথাকাটাকাটির জের ধরে ২ গ্রামের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেছে আওয়ামী লীগের এক নেতার। রোববার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পুর্নাছগাম গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল্লাহ মিয়া (৩৮) সুন্দাউরা গ্রামের বাসিন্দা এবং দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার অটোরিকশা করে বাজারে যাওয়ার সময় স্থানীয় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বড় ঘটনায় রূপ নেয়। এর জেরে রোববার সকাল ৮টার দিকে পুর্নাছগাম ও সুন্দাউরাগ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে মারামারি থামাতে যান আব্দুল্লাহ। সেখানে তিনি আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।

তিনি আরও বলেন, আব্দুল্লাহর পরিবার মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X