বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
যশোর ব্যুরো
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে আ.লীগ প্রার্থী শাহীন চাকলাদারকে শোকজ

শাহীন চাকলাদার। ছবি : কালবেলা
শাহীন চাকলাদার। ছবি : কালবেলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রোববার (৩ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে আগামী ৬ ডিসেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট আদালতে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়েছে, শাহীন চাকলাদার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে জনসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী প্রচারণা করেছেন। যা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।

শোকজে আরও উল্লেখ করা হয়, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণার আইন নেই। শাহীন চাকলাদার আগে থেকে প্রচারণা শুরু করে আইন ভঙ্গ করেছেন। শুধু তাই নয়, একইভাবে তিনি গত ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর পর্যায়ক্রমে পাঁজিয়া ইউনিয়ন, সুফলাকাটি ইউনিয়ন ও মজিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করেছেন। যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬ (ঘ), ৮(ক), ১০(ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন হয়েছে।

এদিকে, আদালত ও শাহীন চাকলাদারের ঘনিষ্ঠ সূত্র জানায়, রোববার সকালে আদালতের পিয়নের মাধ্যমে শাহীন চাকলাদারের পুরাতন কসবার বাসভবনে শোকজ নোটিশ পাঠানো হয়। যা সুমন নামের এক ব্যক্তি স্বাক্ষর করে ওই শোকজ নোটিশ গ্রহণ করেন।

প্রসঙ্গত, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার যশোর-৬ আসনে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকর মৃত্যুর পর উপনির্বাচনে জয়ী হন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে আবারো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১০

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১১

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১২

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১৩

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১৪

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

১৫

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

১৬

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

১৭

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

১৮

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

১৯

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

২০
X