যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তথ্য পাচারের ঘটনায় যবিপ্রবি শিক্ষককে শোকজ

ড. মো. আমজাদ হোসেন। ছবি : সংগৃহীত
ড. মো. আমজাদ হোসেন। ছবি : সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক মো. আমজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক।

বুধবার (০৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক পত্রে এ নোটিশ প্রেরণ করা হয়।

ওই পত্রে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর যবিপ্রবির উপ-রেজিস্ট্রার মো. তহিদুল ইসলামের নাম, দাপ্তরিক ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন সরকারি অফিসে তথ্য পাচারের বিষয়ে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রাথমিক তদন্তে মো. আমজাদ হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ জবাব আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের পাঠানোর জন্য বলা হলো। এ সময়ের মধ্যে জবাব প্রদানে ব্যর্থ হলে এ বিষয়ে কোনো বক্তব্য নেই বলে বিবেচিত হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর অন্যের নাম ব্যবহার করে যশোর কেন্দ্রীয় পোস্ট অফিসে তথ্য পাঠাতে গিয়ে ধরা পড়েন ড. মো. আমজাদ হোসেন। এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগী উপ-রেজিস্টার তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১০

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১১

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১২

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৩

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৪

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৫

যুবদল নেতা বহিষ্কার

১৬

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৭

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৮

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৯

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

২০
X