নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান। ছবি : কালবেলা
নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান। ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌরসভার ০৫নং ওয়ার্ডের মালিপাড়া বাজারে আয়োজিত নির্বাচনী কমিটি গঠন অনুষ্ঠানে তারা যোগদান করেন।

অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ও নাটোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এ সময় অন্যদের মধ্যে বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগ সভাপতি জাকির সরকার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারী মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক ও জামাল উদ্দীন মিয়াজী বক্তব্য রাখেন।

পরে সাবেক ছাত্রদল নেতা জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দেওয়া শতাধিক বিএনপি নেতাকর্মীকে প্রধান অতিথি ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিনিসিয়াসের গোল বাতিলে বিতর্ক তুঙ্গে, সত্যিই কি ফাউল ছিল?

পদাতিকের সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি ও কামাল বায়েজিদ

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে থাকবেন সেই বিতর্কিত রেফারি

জুলাই শহীদ বোরহানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

ইউএনওর কাছে গাঁজা সেবনের টাকা চেয়ে যুবক আটক

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

কুড়িগ্রাম / অন্তত ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

১০

ভারত সীমান্তে বিএসএফ সদস্য নিহত

১১

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

১২

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বি-পাক্ষিক বৈঠক

১৩

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

১৪

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

১৫

রামিসা হত্যা মামলা  / অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স নিয়োগ

১৬

ফরিদপুরে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

১৭

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি দিপু

১৮

দুই বছরের নীরবতা ভেঙে মুখ খুললেন অলকা ইয়াগনিক

১৯

ফিফার নতুন নিয়মে বুক কাঁপছে কোন কোন দেশের, কি বলছে সমীকরণ?

২০
X