টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অটোতে ঘুরতে গিয়ে লাশ হলো ৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদে ঘুরতে গিয়ে বাস ও অটোর সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়।

শুক্রবার (৩০ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ কলেজপাড়ার মৃত. আনোয়ারের ছেলে আব্দুল আওয়াল (১৬), একই এলাকার মৃত রিপনের ছেলে ফকর (১৬) এবং অটোচালক শাহজাহান মিয়ার ছেলে বাবু মিয়া (৩৫)।

নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া বলেন, ‘ঈদ উপলক্ষে ওরা বন্ধুরা ঘুরতে বের হয়েছিল। ওদের অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ বাড়িতে আনা হয়েছে।’

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ জাহিদ হাসান এবং টাঙ্গাইল সদর থানার পরিদর্শক নাসির উদ্দিন বলেন, হতাহতরা অটো নিয়ে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে বের হয়। পরে তারা বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড পৌঁছালে গোপালপুরের দ্রুতগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। আহত ১২ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরুতর আহত ৬ জনকে ঢাকায় রেফার্ড করা হয়। আহত ৪ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১১

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৩

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৬

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৮

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৯

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

২০
X