নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৭:১০ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার উপরে

কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: কালবেলা
কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: কালবেলা

নেত্রকোনার কলমাকান্দায় গত চার দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকায় নদ-নদীর পানি বেড়েছে। ইতিমধ্যে উপজেলার প্রধান উব্দাখালী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আজ শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১৭ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে ওই নদীর ডাকবাংলো পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এ ছাড়াও উপজেলার মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী ও গণেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক জানান, কলমাকান্দা-গোবিন্দপুর সড়কের বাউসাম রুমালীর বাড়ি সংলগ্ন এলাকায় সড়কটির কিছু অংশ পানিতে ভেঙে গেছে। এতে করে শনিবার সকাল থেকে ওই সড়কে যান চালাচল বন্ধ রয়েছে। তবে দুপুরে ১২টা থেকে তিনিসহ স্থানীয়দের সহযোগিতায় ওই সড়কটির মেরামত কাজ চলছে। আশা করা যাচ্ছে, বিকেলের মধ্যে ওই সড়কের মেরামত কাজ সম্পন্ন হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীরবর্তী এলাকাসহ নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। তবে এখানো কোনো বসতবাড়িতে পানি ঢোকেনি। গ্রামীণ কয়েকটি কাঁচা সড়ক ছাড়া এখানো কোনো সড়ক পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। প্রত্যেকটি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম জানান, গত কয়েক দিনের বৃষ্টির ফলে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আমরা সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের মাধ্যমে প্রতিটি গ্রামে খোঁজ-খবর নিয়েছি এখনো কেউ পানিবন্দি হয়নি। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X