বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

প্রহসনের একতরফা নির্বাচন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট ও পুলিশ তাতে বাধা দেয়। ছবি : কালবেলা
প্রহসনের একতরফা নির্বাচন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট ও পুলিশ তাতে বাধা দেয়। ছবি : কালবেলা

সংসদ নির্বাচনকে প্রহসনের একতরফা নির্বাচন দাবি করে তা বাতিলের দাবিতে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় অভিমুখে বের হওয়া বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। বাম গণতান্ত্রিক জোটের জেলার নেতাকর্মীরা রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এ বিক্ষোভ মিছিল বের করে।

এর আগে নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ করে। সমাবেশ শেষে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করলে নগরীর লাইন রোডের মুখে পুলিশ তা আটকে দেয়। এ সময় নেতাকর্মীদের ধাক্কা দিয়ে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সভা করে কর্মসূচির শেষ করেন আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা শাহ আজিজুর রহমান খোকন, কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার সমন্বয়ক ডা. মণীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার সম্পাদক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি বিজন সিকদার প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণের টাকায় প্রতিপালিত পুলিশ বাহিনী জনগণের বিরুদ্ধে গিয়ে পুলিশ লীগের মতো আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। জনগণের সভা সমাবেশের গণতান্ত্রিক অধিকার হরণ করে তারা একতরফা নির্বাচন উঠিয়ে নেওয়ার জন্য সভা-সমাবেশে হামলা চালানো শুরু করেছে। অগণতান্ত্রিক এই নির্বাচনের বিরুদ্ধে বাম জোটের মিছিলে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে পুলিশ বাম জোটের নেতাদের ওপর হামলা করেছে। সংবিধান স্বীকৃত সভা সমাবেশের অধিকার তারা অস্বীকার করে, আবার সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনকে জায়েজ করতে চায়।

বাম জোটের মিছিলে এই পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে নেতারা বলেন, জনগণকে সঙ্গে এই অগণতান্ত্রিক একতরফা নির্বাচন প্রতিহত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১০

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১১

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৩

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১৪

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১৫

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১৬

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৭

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৮

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৯

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

২০
X