চাঁদপুর (হাজীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত প্রার্থী তালাবদ্ধ, মনোনয়ন প্রত্যাহার করতে দেবেন না কর্মীরা

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল হোসেন। ছবি : সংগৃহীত
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল হোসেন। ছবি : সংগৃহীত

মনোনয়ন প্রত্যাহার করতে যাওয়ার পথে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল হোসেনকে কর্মী-সমর্থকরা জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার পর হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় একটি বাড়িতে নিয়ে তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রশিবির নেতা দাবি করেছেন।

কর্মী-সমর্থকদের দাবি, ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী এলডিপির নেয়ামুল বশিরকে সরিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

তবে জিম্মি অবস্থায় থাকলেও চাঁদপুর-৫ আসনের জামায়াত প্রার্থী মাওলানা আবুল হোসেনের স্বাক্ষর করা মনোনয়ন প্রত্যাহারপত্র জেলা প্রশাসকের কাছে জমা দেন তার কয়েকজন কর্মী।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে জেলার পাঁচটি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।

জেলা রিটার্নিং অফিসারের সহকারী কমিশনার বিশাল দাস বলেন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমেদ এবং জাকের পার্টির প্রার্থী নুরুল ইসলাম সশরীরে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে এবি পার্টির প্রার্থী রাশেদা আক্তারও মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এদিকে জামায়াত ও এলডিপি প্রার্থীদের বিষয়টি জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী থাকার কারণে চাঁদপুর-১ ও চাঁদপুর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X