স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নিলামে বাংলাদেশের ৫ খেলোয়াড়, আছেন যারা

নেপাল কাবাডি লিগ। ছবি: সংগৃহীত
নেপাল কাবাডি লিগ। ছবি: সংগৃহীত

নেপাল কাবাডি লিগের নিলামে থাকছেন বাংলাদেশের ৫ খেলোয়াড়। তিন রেইডার ও দুই ডিফেন্ডারের নাম এরই মধ্যে পাঠিয়েছে বাংলাদেশ। গত বছর নেপাল লিগে খেলা ছয় খেলোয়াড়ের মধ্যে এবারের তালিকায় একমাত্র মিজানুর রহমান আছেন, বাকি চারজন নতুন।

নেপাল কাবাডি লিগের প্রথম আসরে খেলেছিলেন মনিরুল চৌধুরী (পোখারা লেকার্স), ইয়াসিন আরাফাত (ধানগাড়ি ওয়াইল্ড ক্যাটস), মিজানুর রহমান (কাঠমান্ডু ম্যাভেরিক্স), শাহ মোহাম্মদ শাহান (হিমালয়ান রেইডার্স), সবুজ মিয়া (পোখারা লেকার্স) ও রোমান হোসেন (হিমালয়ান রেইডার্স)। উল্লিখিত ছয় খেলোয়াড়ের মধ্যে পাঁচজন এবারের তালিকায় না থাকার কারণ হিসেবে নৈপুণ্যের বিষয়টি উল্লেখ করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘নেপাল থেকে বলা হয়েছিল, বর্তমান সময়ে ছন্দে আছে—এমন খেলোয়াড়দের নাম পাঠাতে। আমাদের সিলেকশন কমিটি সর্বশেষ প্রতিযোগিতার নৈপুণ্যের আলোকে একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকাই আমরা পাঠিয়েছি।’

এবারের নেপাল কাবাডি লিগ শুরু হওয়ার কথা আগামী মার্চে। এক বছর আগে নেপাল কাবাডি লিগে খেলা ছয় খেলোয়াড়ের মধ্যে পাঁচজনের এবারের তালিকায় নেই। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় দলের অনেক খেলোয়াড়ের নৈপুণ্য পড়তির দিকে। নেতিবাচক প্রভাব স্পষ্ট ছিল সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে। নামকরা একাধিক খেলোয়াড়ের পারফরম্যান্স ছিল দুর্বল, যার কারণে তাদের দলকেও মূল্য দিতে হয়েছে। বিপরীতে অনেক তরুণ খেলোয়াড় ছিলেন উজ্জ্বল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১১

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১২

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৩

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৪

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৫

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৬

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৭

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৯

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

২০
X