স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙা হাতের ব্যথা নিয়েই খেলবেন ফোডেন

ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফিল ফোডেন। ছবি : সংগৃহীত
ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফিল ফোডেন। ছবি : সংগৃহীত

ভাঙা হাতের চোট সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে বোডো/গ্লিমটের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফিল ফোডেন। ম্যানচেস্টার ডার্বিতে হারের তিক্ততা ভুলে চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াতে চাইছেন কোচ পেপ গার্দিওলা।

শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে হাতে চোট লাগার পর বিরতির সময় মাঠ ছাড়তে বাধ্য হন ফোডেন। তবে ইংল্যান্ড তারকার হাতের এই চোট নরওয়েতে সিটির চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের ম্যাচে খেলতে বাধা হবে না বলে জানিয়েছেন কোচ গার্দিওলা।

এ সম্পর্কে গার্দিওলা সাংবাদিকদের বলেন, “তার হাড়ে সামান্য ফাটল আছে, কিন্তু সে সুরক্ষা নিয়ে খেলবে এবং ফিট আছে।”

শেষ সাত ম্যাচে ওপেন প্লে থেকে গোল না পাওয়া সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ডকে তার স্বদেশে ফেরার ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে, এমন গুঞ্জনও উড়িয়ে দেন গার্দিওলা। হালান্ড সম্পর্কে তিনি বলেন, “হালান্ড আমাকে বলেছে, তার ঘুম বেশ ভালো হয়েছে। তাই সে ফিট।”

চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৩৯ গোল করা হালান্ডকে নিয়ে এই মন্তব্য করেন গার্দিওলা। আর তাতেই প্রমাণ হয়েছে এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত হালান্ড।

ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ ব্যবধানে হারের পর প্রিমিয়ার লিগে সিটির পরাজয় বেড়ে দাঁড়িয়েছে চার ম্যাচে। এতে শীর্ষে থাকা আর্সেনাল সাত পয়েন্ট এগিয়ে গেছে।

তবে এই হতাশাজনক হার নিয়ে এখনই বিশ্লেষণ না করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করায় মনোযোগ দিতে চান গার্দিওলা। বর্তমানে সিটি রয়েছে চতুর্থ স্থানে। শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় উঠবে, আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে প্লে-অফ রাউন্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X