কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিমা খাতের ১০ প্রতিষ্ঠান পাচ্ছে পুরস্কার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিমা খাতের ১০ প্রতিষ্ঠানকে তাদের অর্জনের জন্য পুরস্কৃত করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সম্প্রতি অনুষ্ঠিত ১৯২তম সভায় আইডিআরএ এ জন্য ‘আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ মর্মে জানানো যাচ্ছে যে, বিমা খাতে ইতিবাচক ইমেজ প্রতিষ্ঠা, জনসাধারণের আস্থা ফিরিয়ে আনা এবং ভালো কোম্পানিগুলোর কাজের মূল্যায়ন করার নিমিত্তে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ১৯২তম সভায় ‘আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আলোকে লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানিগুলোর মধ্য থেকে সার্বিক সুশাসন পর্যালোচনাক্রমে বিভিন্ন সূচকে অসাধারণ পারফর্মেন্স করায় ‘আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদানের জন্য প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী নিম্নবর্ণিত বিমা প্রতিষ্ঠানগুলোকে নির্বাচিত করা হয়েছে।

নন-লাইফ বিমাকারী

প্রথম স্থান : প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় স্থান : সাধারণ বিমা করপোরেশন তৃতীয় স্থান : রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি চতুর্থ স্থান : গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি পঞ্চম স্থান : ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি/সেনা ইন্স্যুরেন্স পিএলসি/ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

লাইফ বিমাকারী

প্রথম স্থান : আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (মেটলাইফ) দ্বিতীয় স্থান : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তৃতীয় স্থান : ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চতুর্থ স্থান : জীবন বীমা করপোরেশন পঞ্চম স্থান : ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি/গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১০

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১১

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১২

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৩

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৪

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৫

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৬

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৭

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৮

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৯

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

২০
X