কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:২০ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে খেলতে আইসিসির অযৌক্তিক শর্ত মেনে নেওয়া হবে না : আসিফ নজরুল  

ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আইসিসির কোনো অযৌক্তিক শর্ত মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে নতি স্বীকার করে আমাদের ওপর অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, তাহলে আমরা তা মেনে নেব না। চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে বাধ্য করা যাবে না।

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে স্কটল্যান্ড অংশ নেবে- ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হবে- এমন কোনো তথ্য আমরা আনুষ্ঠানিকভাবে পাইনি। তবে আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে পড়ে আমাদের ওপর অযৌক্তিক শর্ত আরোপ করে, আমরা তা গ্রহণ করব না।

তিনি বলেন, অতীতে এমন নজির রয়েছে। পাকিস্তানে খেলতে ভারত অস্বীকৃতি জানালে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছিল। খুবই যৌক্তিক কারণেই আমরা ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছি। অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে না।

উল্লেখ্য, উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি ও আপত্তির মুখে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে অচলাবস্থা তৈরি হয়। সরকারের নির্দেশে বিসিবিও ভারতের মাটিতে গিয়ে খেলবে না বলে জানিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে চিঠি চালাচালি ও আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X