কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৫:০০ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিস্ফোরিত তেলের জাহাজ থেকে একজনের মরদেহ উদ্ধার

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২। ছবি : সংগৃহীত
সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২। ছবি : সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২ এ অগ্নিকাণ্ডের এক দিন পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ জুলাই) দুপুর ২টার দিকে জাহাজের ইঞ্জিনরুম থেকে আব্দুস সালাম হৃদয় নামের এক গ্রিজারম্যানের মরদেহ উদ্ধার করে ভোলা দক্ষিণ জোন কোস্টগার্ড। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৪ জন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা দক্ষিণ জোন কোস্টগার্ডের অফিসার লেফট্যানেন্ট সাফায়েত। তিনি জানান, দুপুরে জাহাজের ইঞ্জিনরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহটি পুড়ে গেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে মরদেহটি জাহাজের গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের বলে শনাক্ত করেছেন তার মামা শফিকুল। হৃদয় হবিগঞ্জের মাধবপুর গ্রামের রমজান মিয়ার ছেলে।

ঈদের দিন বৃহস্পতিবার (২৯ জুন) সাগর নন্দিনী-২ ট্যাংকারটি ঝালকাঠির সুগন্ধা নদীর পাড়ে পদ্মা অয়েল কোম্পানির জন্য জ্বালানি তেল নিয়ে আসে। ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে সেটি নোঙ্গর করা ছিল রাজাপুর গ্রামের কাছে।

শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে হঠাৎ করেই ট্যাংকারটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে জাহাজের ৫ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিস্ফোরণের পরই জাহাজ থেকে উদ্ধার হওয়া বাবুর্চি বলে আসছেন জাহাজটিতে মোট ৯ জন ছিলেন। তাদের মধ্যে ৫ জন দগ্ধ হয়েছেন, নিখোঁজ রয়েছেন ৪ জন। শনিবার থেকেই তাদের খোঁজে নদীর ধারে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, জাহাজের মাস্টার রুহুল আমীন খান, সুপারভাইজর মাসুদুজ্জামান বেলাল এবং সুকানির সহযোগী আকরাম হোসেন এখনো নিখোঁজ রয়েছেন।

সাগর নন্দিনী-২ নামের এই জাহাজটি মাত্র ছয় মাস আগে ২৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে জ্বালানি তেল নিয়ে চাঁদপুরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে যাওয়ার পথে ভোলার তুলাতুলি কাঠিরমাথা এলাকায় ডুবে গিয়েছিল। তখন কুয়াশার মধ্যে বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ট্যাংকারটির তলা ফেটে গিয়েছিল।

অপরদিকে এখন পর্যন্ত বিস্ফোরিত জাহাজটি থেকে ৪ লাখ লিটার তেল সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পদ্মা অয়েল কোম্পানির কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১০

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১১

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১২

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৪

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৫

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৮

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৯

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

২০
X