ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে পাটক্ষেতে মিলল গলাকাটা লাশ

ঝিনাইদহে পাটক্ষেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহে পাটক্ষেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহম্মদ সোহেল রানা জানান, পাটক্ষেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, লাশের পাশে পাটক্ষেতের আইলের ওপর বেশ কিছু সিগারেট, বিস্কুটসহ অন্যান্য সামগ্রী পড়েছিল। এলাকাবাসী ধারণা করছে, নারীঘটিত কোনো কারণে কিংবা নেশাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X