বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহজাহান ওমরের প্রধান প্রতিদ্বন্দ্বী

মঙ্গলবার বিকেলে ঝালকাঠির রাজাপুরে মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনির। ছবি : কালবেলা
মঙ্গলবার বিকেলে ঝালকাঠির রাজাপুরে মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনির। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমরের প্রধান প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান বলেন, ‘আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আমার মার্কা ঈগল। আজ আমি আমার ব্যক্তিগত কারণে স্বজ্ঞানে, স্বেচ্ছায় নির্বাচন থেকে সরিয়ে দাঁড়াচ্ছি। সাথে সাথে আমার শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত ভোটারদের অনুরোধ জানাচ্ছি সবাই আগামী ৭ তারিখের নির্বাচনে অবশ্যই কেন্দ্রে যাবেন এবং শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবেন। আগামী দিনে শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবেন।’

মনিরুজ্জামান আরও বলেন, ‘আমার মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা যে উল্লাস ও ভালোবাসা দেখিয়েছেন এতে আপনাদের কাছে চিরঋণী। আমি সবসময় ভেবেছি রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাই আমার পরিবার। তাইতো আমি মৃত্যুকে উপেক্ষা করে আমার সন্তান, স্ত্রী ও মাকে ঢাকাতে রেখে মহামারি করোনার সময়ও আপনাদের দ্বারে গিয়ে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি।’

নিজের শরীরে আওয়ামী লীগের রক্ত দাবি করে তিনি বলেন, এই রক্ত কখনো বেইমানি শেখায়নি, এই রক্ত শিখিয়েছে জনপদের ত্যাগী, নির্যাতিত আওয়ামী লীগ পরিবারের অধিকার আদায়ে কথা বলার। রাজনীতি আমার নেশা ও পেশা। এই রাজনীতি করেই আমার পথ চলতে হবে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শকে লালন করেই আগামী দিনের পথ চলা। কখনো নেত্রীর সিদ্ধান্তকে উপেক্ষা করে নৌকার বিপক্ষে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।

নৌকার আলোচিত প্রার্থী শাহজাহান ওমরকে সমর্থন দিয়েছেন কি না জানতে চাইলে মনিরুজ্জামান মনির বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, কাউকে সমর্থন করে না।’

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খায়রুল আলম সরফরাজসহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৯

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

২০
X