কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১১:৪১ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাসেল ভাইপারের ছোবল, সাপ নিয়ে হাসপাতালে কৃষক

জাহিদুল ইসলাম রাসেল ভাইপারের ছোবলের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। ছবি : সংগৃহীত
জাহিদুল ইসলাম রাসেল ভাইপারের ছোবলের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। ছবি : সংগৃহীত

সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় রাসেল ভাইপার নামে ভয়ংকর প্রজাতির বিষধর সাপের উপদ্রব বেড়েছে। বিশেষ করে পদ্মা ও গড়াই নদী তীরবর্তী এলাকার মানুষ এই সাপের ছোবলে আক্রান্ত হচ্ছেন।

সোমবার (৩ জুলাই) সকালে রাজবাড়ী জেলার পাংশ সুর চরপাড় এলাকার জাহিদুল ইসলাম (৩৫) রাসেল ভাইপারের ছোবলের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, জাহিদুল সকালে পাট ক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন। হঠাৎ তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে কিছু একটা কামড় দেয়। দেখতে পান ছোট্ট একটি কালো রঙের সাপ। সাপটিকে মেরে ফেলেন তিনি।

এরপর চলে যান স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে বিষধর রাসেল ভাইপার বলে শনাক্ত করেন। সেখান থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া আড়াইশ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, সোমবার সকালে পাংশা থেকে সাপে কাটা একজন রোগী এসেছেন। তিনি কামড় দেওয়া সাপটিকেও মেরে সঙ্গে এনেছেন। রোগী এখন পর্যন্ত সুস্থ আছেন। তবে যে সাপটি কামড় দিয়েছে তা ভয়ংকর প্রকৃতির। সাধারণত ওই সাপের কামড়ে বেঁচে যাওয়ার হার কম।

জাহিদুল ইসলামের বাড়ি থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দূরত্ব ৪৫ থেকে ৫০ কিলোমিটার। পাংশা থেকে তিনি বাসে করে কুষ্টিয়া আসেন। বেলা ১১টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় তার সঙ্গে পলিথিনের ভেতর মরা সাপটি ছিল।

এদিকে কুষ্টিয়ায় নদী তীরবর্তী এলাকায় রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে। সংশ্লিষ্টরা বলছেন, এই রাসেল ভাইপার সাপটি ভারত থেকে আসছে। সে কারণে নদী তীরবর্তী বাসিন্দারা এ নিয়ে আতঙ্কে দিন পার করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১১

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১২

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৩

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৫

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৬

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৭

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৮

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৯

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X