ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:০৩ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

পাবনায় গরুচোর সন্দেহে পিটুনিতে নিহত ৩

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পাবনার ভাঙ্গুড়ায় গরুচোর সন্দেহে পিটুনিতে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের গুমানী নদী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তাদের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহনগর এলাকা থেকে গভীর রাতে গরু চুরি করে নৌকায় করে গুমানী নদীপথে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা টের পান। পরে মসজিদের মাইকে মাইকিং করে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে অভিযুক্তরা নৌকা নিয়ে দ্রুতগতিতে গুমানী নদী পথে বাঘাবাড়ির দিকে যেতে থাকেন। কিন্তু বিক্ষুব্ধ জনতা চোরদের পিছু নেন। অবস্থা বেগতিক দেখে পথে নৌবাড়িয়া এলাকায় পৌঁছে নৌকা থেকে চুরি করা গরু নামিয়ে দেন। কিন্তু বিক্ষুদ্ধ জনতা তাদের পিছু না ছেড়ে চিৎকার করতে করতে ধাওয়া করতে থাকেন। পুঁইবিল এলাকায় পৌঁছালে স্থানীয়রা চোরদের আটকের চেষ্টা করে। এ সময় অভিযুক্তরা এক বাসিন্দাকে কুপিয়ে আহত করে। এতে আরও ক্ষিপ্ত হয় স্থানীয়রা।

পরে বেতুয়ান এলাকায় গেলে সেখানকার বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে ওই তিনজনকে পেটান। এতে তাদের মৃত্যু হয়। এর আগে ওই স্থানেও ওই তিনজন রামদা দিয়ে বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করেন।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার বিষয়ে দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, রাত দুইটার দিকে বেতুয়ান গ্রামের তিন গরুচোর গণপিটুনিতে নিহত হওয়ার খবর পেয়েছি। শুনেছি অষ্টমনিষা হরিপুর এলাকারসহ স্থানীয় শত শত লোক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (চাটমোহর সার্কেল) মো. হাবিবুর রহমান বলেন, গণপিটুনিতে তিন গরুচোরের মৃত্যু হয়েছে। পুলিশ তিনটি লাশ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলার ১৫ বছর পর একজনের যাবজ্জীবন

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে’

চট্টগ্রাম জেলার বন্যা দুর্গতদের পাশে পল্লী বিদ্যুৎ

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ

প্রাইভেট পড়ানোর বকেয়া চাওয়ায় শিক্ষিকাকে একের পর এক কোপ

পাহাড়ে সুরক্ষিত ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি ট্রাম্পের

ইয়াবাকাণ্ডে পদ হারালেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য

রাস্তা নিয়ে বিরোধের জেরে তুমুল সংঘর্ষ, নিহত ১

দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

১০

জুলাই শহীদদের কাছে চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা

১১

মেসির সঙ্গে কী হয়েছিল? এক সপ্তাহ পর মুখ খুললেন মিশর কোচ

১২

ডাবের পানি খাইয়ে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৩

চায়না মেরিটাইম ফোরামে বাংলাদেশের সামুদ্রিক মানবসম্পদ উন্নয়নের অগ্রগতি

১৪

‘ফার্মের মুরগি’ প্রসঙ্গে কী বলেছিলেন শিক্ষামন্ত্রী?

১৫

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ঢাকা চেম্বারের

১৬

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৭৯

১৭

বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

১৯

অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

২০
X