বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে আরও একটি ভোটকেন্দ্রে আগুন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরে আরও একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কম্পিউটার, বই, আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান বলেন, শুক্রবার (৫ জানুয়ারি) রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিস কক্ষ, শিক্ষা উপকরণ পুড়ে গেছে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনে আগামীকাল ওই স্কুলে ভোটকেন্দ্র রয়েছে। আগুন নেভানোর আগেই অফিস কক্ষের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

কালিয়াকৈর নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা‌ হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু তোরাব মোহাম্মদ সামছুর রহমান বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ১০-১২ জন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় দায়ীদের বিচার দাবি করেন স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোকসেদ আলম বলেন, এটা বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের কাজ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশে যেভাবে জ্বালাও-পোড়াও করেছিল এখন তাদের প্রেতাত্মারা শিক্ষাপ্রতিষ্ঠান, ট্রেনে আগুন দিয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১০

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১১

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১২

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৩

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৫

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৬

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৭

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

২০
X